Monday, November 9

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।

গতকাল বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান পাঠানো এক বার্তায় জানান, একই দিনে খাদেম, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সম্মানি প্রদান কার্যক্রমেরও উদ্বোধন করা হবে।

ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন সম্প্রদায়ের সেবাদানকারীদের সম্মাননা ও আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

Leave A Reply


Math Captcha
62 − 58 =