Monday, November 9

গণ–অভ্যুত্থানে পতিত ফ্যাসিস্ট সরকারের কোনো দোসর জাতীয় সংসদে বক্তব্য দিতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মো. সাহাবুদ্দিন–এর ভাষণ শুরু হলে প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করে সংসদের বাইরে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

এর আগে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির আগমনের ঘোষণা দেওয়া হলে বিরোধী দলের সদস্যরা বিক্ষোভ শুরু করেন। প্ল্যাকার্ড হাতে তারা সংসদ কক্ষে প্রতিবাদ জানান।

পরে জাতীয় সংগীত শুরু হলে সংসদ সদস্যরা দাঁড়িয়ে নীরবতা পালন করেন। তবে রাষ্ট্রপতি ভাষণ শুরু করলে বিরোধী দলের সদস্যরা আবার স্লোগান দিতে থাকেন এবং টেবিল চাপড়ে প্রতিবাদ জানান। এর মধ্যেই রাষ্ট্রপতি তার ভাষণ চালিয়ে যান।

উল্লেখ্য, সংসদের প্রচলিত প্রথা অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিয়ে সরকারের নীতিমালা ও কর্মপরিকল্পনার দিকনির্দেশনা তুলে ধরেন।

Leave A Reply


Math Captcha
26 − 24 =