Monday, November 9

স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজার–১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন। তিনি বলেন, খালেদা জিয়া যত আসনে নির্বাচন করেছেন, সব আসনেই বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজ সেই গণতন্ত্রের মা আমাদের মাঝে নেই। তবে তিনি মানুষের হৃদয়ে আছেন এবং গণতন্ত্রের অনুপ্রেরণা হিসেবে চিরকাল বেঁচে থাকবেন।

এ সময় তিনি মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের পাশাপাশি সাম্প্রতিক জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদদের প্রতিও গভীর শ্রদ্ধা জানান।

Leave A Reply


Math Captcha
89 + = 93