Monday, November 9

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ অন্তত চারজন আহত হয়েছেন। তবে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আমিরাত কর্তৃপক্ষ জানায়, বুধবার সকালে দুটি সামরিক ড্রোন দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক পাশের এলাকায় আঘাত হানে। এতে বাংলাদেশের একজন, ভারতের একজন এবং ঘানার দুই নাগরিক আহত হন।

আহতদের দ্রুত বিমানবন্দরের আওতাধীন জরুরি চিকিৎসাসেবার আওতায় নেওয়া হয়েছে বলে জানানো হয়।

বিমানবন্দর পরিচালনাকারী সংস্থা দুবাই এয়ারপোর্টস জানায়, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর কিছু সময়ের জন্য বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ ছিল। তবে ৭ মার্চ থেকে আংশিকভাবে বিমান চলাচল পুনরায় চালু করা হয়।

কর্তৃপক্ষ দাবি করেছে, সাম্প্রতিক ড্রোন হামলার কারণে নিয়মিত ফ্লাইট সূচিতে তেমন কোনো বড় ধরনের পরিবর্তন আসেনি। একই সঙ্গে যাত্রীদের আতঙ্কিত না হওয়ার আহ্বানও জানানো হয়েছে।

যুদ্ধ শুরুর পর থেকে সংযুক্ত আরব আমিরাতের আকাশে মঙ্গলবার পর্যন্ত মোট ১ হাজার ৪৭৫টি ইরানি সামরিক ড্রোন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে ১ হাজার ৩৮৫টি ভূপাতিত করা হয়েছে এবং ৯০টি বিভিন্ন স্থাপনায় আঘাত হেনেছে।

সূত্র : গালফ নিউজ।

Leave A Reply


Math Captcha
7 + 3 =