Monday, November 9

নারীপ্রধান পরিবারের জন্য পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ চালু করতে যাচ্ছে সরকার। এ কর্মসূচির আওতায় প্রতিটি সুবিধাভোগী পরিবারকে প্রতি মাসে আড়াই হাজার টাকা ভাতা দেওয়া হবে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Tarique Rahman।

সরকারি তথ্য অনুযায়ী, পাইলট কর্মসূচির প্রথম পর্যায়ে দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এ পর্যায়ে সারা দেশে মোট ৬৭ হাজার ৮৫৪টি নারীপ্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছে।

যাচাই–বাছাই শেষে হতদরিদ্র, দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত ৫১ হাজার ৮০৫টি পরিবারের তথ্য যাচাই করা হয়, যার মধ্যে ৪৭ হাজার ৭৭৭টির তথ্য সঠিক পাওয়া গেছে। ডাবল ডিপিং, সরকারি চাকরি ও পেনশনের মতো বিষয় বাদ দিয়ে চূড়ান্তভাবে ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারকে ভাতা দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে।

ফ্যামিলি কার্ডে স্পর্শবিহীন (কন্ট্যাক্টলেস) চিপ, কিউআর কোড এবং এনএফসি (Near Field Communication) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। একটি পরিবারের পাঁচজন সদস্যের জন্য একটি কার্ড দেওয়া হবে। তবে যৌথ বা বড় পরিবারের ক্ষেত্রে সদস্যসংখ্যা বেশি হলে আনুপাতিক হারে একাধিক কার্ড দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

এ কর্মসূচির আওতায় প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে। ভবিষ্যতে সমমূল্যের খাদ্যপণ্য সহায়তা দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে বলে সরকারের তথ্য বিবরণীতে জানানো হয়েছে।

Leave A Reply


Math Captcha
+ 43 = 45