ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে বাংলাদেশে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইতোমধ্যে ডিজেল পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। পাইপলাইনের মাধ্যমে মঙ্গলবারের মধ্যে এই জ্বালানি বাংলাদেশে পৌঁছাবে।
জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরি ভিত্তিতে এ উদ্যোগ নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
এর আগে জ্বালানি সংকট মোকাবিলায় রোববার বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর কাছে বাংলাদেশ-ভারত পাইপলাইন দিয়ে আগামী চার মাসে অতিরিক্ত ৫০ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহের প্রস্তাব দেন।

