Monday, November 9

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যায় জড়িত দুই গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে। সোমবার (৯ মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির এ তথ্য জানান।

আইজিপি বলেন, হত্যাকাণ্ডে জড়িত দুজনকে অচিরেই দেশে ফিরিয়ে আনা হবে। তিনি আরও জানান, চাঁদাবাজদের কোনো দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। চাঁদাবাজ ও মাদক কারবারিদের তালিকা তৈরি করা হয়েছে এবং প্রতিটি থানা হবে জিরো কমপ্লেইন সেন্টার।

আইজিপি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো নিষিদ্ধ সংগঠন যদি আইনবহির্ভূত কোনো কাজে জড়িত থাকে, তাদের ছাড় দেয়া হবে না।

Leave A Reply


Math Captcha
+ 24 = 30