Monday, November 9

ঢাকা — ইরান-ইসরায়েল যুদ্ধে নিহত প্রবাসী বাংলাদেশি আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে। সোমবার (৯ মার্চ) সকালে এমিরেটস এয়ারলাইন্সের ইকে–৫৮২ ফ্লাইটে মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে।

মরদেহ গ্রহণের সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

জানা গেছে, দুবাইয়ে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির মধ্যে আহমেদ আলী নিহত হন। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।

Leave A Reply


Math Captcha
75 − = 66