Monday, November 9

ঢাকা, ৯ মার্চ – ফ্যামিলি কার্ড বিতরণের পরীক্ষামূলক (পাইলট) কার্যক্রম আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। রাজধানীর কড়াইল এলাকায় নারীদের হাতে এই কার্ড তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে সুবিধাভোগীদের মোবাইল ফোনে প্রথম মাসের নগদ সহায়তা পৌঁছে যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, যারা যথাক্রমে চট্টগ্রাম ও সুনামগঞ্জে থাকবেন।

অর্থ মন্ত্রণালয় আজ সোমবার দুপুর আড়াইটায় মাল্টিপারপাস হলে সংবাদ সম্মেলন করে প্রকল্পের বিস্তারিত তুলে ধরবে।

প্রাথমিকভাবে পাইলট প্রকল্পের আওতায় কার্ড বিতরণ করা হবে নিম্নলিখিত এলাকায়:

  • রাজধানী: কড়াইল বস্তি, সাততলা বস্তি, ভাসানটেক বস্তি, মিরপুর সার্কেল/শাহ আলীর ওয়ার্ড-৮, আলিমিয়ার টেক বস্তি (ওয়ার্ড-১৪), বাগানবাড়ি বস্তি
  • বিভিন্ন জেলা: রাজবাড়ীর পাংশা, চট্টগ্রামের পটিয়া, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, বান্দরবানের লামা, খুলনার খালিশপুর, ভোলার চরফ্যাসন, সুনামগঞ্জের দিরাই, কিশোরগঞ্জের ভৈরব, বগুড়া সদর, নাটোরের লালপুর, ঠাকুরগাঁও সদর, দিনাজপুরের নবাবগঞ্জ

নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রাথমিকভাবে ১৪ উপজেলার একটি করে ওয়ার্ডে কার্ড বিতরণ করা হবে। এর আওতায় প্রতি পরিবার মাসে আড়াই হাজার টাকা নগদ সহায়তা পাবেন।

প্রকল্প বাস্তবায়নের জন্য অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে সভাপতি করে ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কিছুদিন আগে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন বগুড়ায় হওয়ার কথা ছিল, পরে তা পরিবর্তন করে ঢাকার কড়াইল এলাকায় করা হচ্ছে।

Leave A Reply


Math Captcha
+ 36 = 43