Monday, November 9

ঢাকা, ৮ মার্চ – রাজধানীর আদাবর এলাকা থেকে বাংলাদেশ কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, রবিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে আদাবর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কৃষক লীগের শীর্ষ এই নেতাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে সরাসরি থানায় নেওয়া হয়েছে।

তবে, সুনির্দিষ্ট কোনো মামলায় বা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ বিস্তারিত কিছু জানায়নি।

উল্লেখ্য, ২০১৯ সালে কৃষক লীগের দশম জাতীয় সম্মেলনে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের সভাপতির দায়িত্ব পেয়ে জাহাঙ্গীর আলম ২০২৪ সালের অক্টোবর মাসে রাজধানীর বাড্ডা থেকে গ্রেপ্তার হন। পরে ওই বছরের ডিসেম্বর মাসে তিনি সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

Leave A Reply


Math Captcha
50 + = 60