জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তিনি তার পূর্বের বক্তব্য প্রত্যাহার করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে ভবিষ্যতে এ ধরনের অযথা অশান্তি সৃষ্টি করা হবে না। তিনি রবিবার (৮ মার্চ) রাতে ফেসবুকে এক স্ট্যাটাসে এ কথা জানান।
এর আগে পাটওয়ারী বার্তা দিয়েছেন, “সংযমের এই পবিত্র মাসে আসুন আমরা ধৈর্য ও শান্তির পথে চলি। সবাই শান্ত থাকুন।”
আগের ঘটনায় বরিশাল নগরীর হালিমা খাতুন স্কুল মাঠে এনসিপি বরিশাল বিভাগীয় ইফতার ও দোয়া মোনাজাতে তিনি মির্জা আব্বাস কে ইঙ্গিত করে বলেছেন, “আপনাকে গোনার টাইম নেই। ভদ্র হতে শিখুন। আমরা সভ্য সমাজে বসবাস করি, অসভ্য আচরণ করবেন না। অসভ্য আচরণ করলে কিভাবে আপনাকে সভ্য করতে হয়, তা আমাদের জানা আছে।”
তিনি আরও উল্লেখ করেন, “আপনি ঢাকা-৮ আসনে ফেল করেছিলেন। তারেক রহমান নিজে এসে আপনাকে রক্ষা করেছেন। এখনো সময় আছে ভদ্র হোন।”

