Monday, November 9

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত হয়েছেন। রোববার (৮ মার্চ) ভোর ৬টার দিকে উপজেলার জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গে থাকা আরও দুই ছিনতাইকারী পালিয়ে যান। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, ভোরের দিকে মোটরসাইকেলে করে তিনজন ছিনতাইকারী এসে এক পথচারীকে আটকে ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় স্থানীয় জনতা তাদের আটক করেন। তবে দুই ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হলেও একজনকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে বিক্ষুব্ধ জনতা ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটি আগুন দিয়ে পুড়িয়ে দেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জনতার গণপিটুনিতে ওই ছিনতাইকারীর মৃত্যু হয়।

তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

Leave A Reply


Math Captcha
+ 16 = 17