বিএনপি নেতা ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক মোশাররফ আহমেদ ঠাকুর সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান-কে নিয়ে কঠোর মন্তব্য করেছেন। তিনি বলেন, “জামায়াতি দালাল, মুসলিম লীগের রাজাকারকন্যা রিজওয়ানা হাসান সম্পর্কে আমার আলোচনা করার আর রুচি নেই।”
সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে আলোচনার সময় তিনি এ মন্তব্য করেন।
ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ প্রসঙ্গে মোশাররফ আহমেদ ঠাকুর বলেন, রিজওয়ানা হাসানের একটি রাজনৈতিক পটভূমি রয়েছে। তাঁর দাবি, রিজওয়ানা হাসানের বাবা সৈয়দ মহিবুল হাসান মুসলিম লীগের রাজনীতি করতেন এবং ১৯৬৫ সালে প্রাদেশিক অ্যাসেম্বলির সদস্য নির্বাচিত হন।
তিনি আরও বলেন, পরে তিনি বিভিন্ন রাজনৈতিক ধারার সঙ্গে যুক্ত ছিলেন এবং ১৯৭৯ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে পরে বিএনপিতে যোগ দেন এবং প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
মোশাররফ আহমেদ ঠাকুর বলেন, এ কারণে বিভিন্ন রাজনৈতিক মহলে রিজওয়ানা হাসানের প্রতি এক ধরনের সমর্থন তৈরি হয়েছিল।
তিনি দাবি করেন, এক সচিবের কাছ থেকে তিনি শুনেছেন যে রিজওয়ানা হাসানের সঙ্গে কাজ করার সময় তিনি প্রায়ই অধীনস্থ কর্মকর্তাদের ধমক দিতেন এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতেন।
এ ছাড়া তিনি অভিযোগ করেন, দায়িত্বে থাকার সময় রিজওয়ানা হাসান কিছু নিয়োগ ও প্রশাসনিক সিদ্ধান্তে পক্ষপাতিত্ব করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

