Monday, November 9

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য Mirza Abbas বলেছেন, মুরুব্বিরা শিক্ষা দেন মিথ্যা বলা মহাপাপ। তাই মিথ্যা বলা থেকে বিরত থাকতে হবে। কোনো ব্যক্তির নামে মিথ্যা অপবাদ দিয়ে তাকে বদনাম করা আরও বড় পাপ। তিনি সবাইকে এ ধরনের কাজ থেকে দূরে থাকার আহ্বান জানান।

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস স্কুল মাঠে সাবেক প্রধানমন্ত্রী Khaleda Zia-এর রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে রমনা থানা বিএনপি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের প্রতিপক্ষকে উদ্দেশ করে মির্জা আব্বাস বলেন, তাঁর এলাকায় ভোট কারচুপি না হলে প্রতিপক্ষ এত ভোট পেতে পারত না। তিনি দাবি করেন, ঢাকা-৮ আসনের একটি ওয়ার্ডেও এমন কোনো আত্মীয় নেই যে প্রতিপক্ষকে ভোট দিয়েছে।

তিনি আরও বলেন, তিনি নিজে নাম ধরে বলতে পারবেন কারা তাকে ভোট দিয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, কয়েকটি স্কুলে রাতের বেলায় ভোটকেন্দ্র পাহারা দিয়ে ভোট রক্ষা করতে হয়েছে। তা না হলে সব কেন্দ্র সিল মেরে নেওয়া হতো।

মির্জা আব্বাস অভিযোগ করেন, অদ্ভুত কায়দায় নির্বাচন প্রকৌশল করা হয়েছে এবং এর দায় বিএনপির ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।

তিনি বলেন, তাঁর এলাকায় হারার কোনো ইতিহাস নেই। আওয়ামী লীগ সরকারের সময় সুষ্ঠু নির্বাচন হয়নি বলেও দাবি করেন তিনি। তিনি প্রশ্ন তোলেন, নির্বাচন প্রকৌশল ছাড়া এত ভোট পাওয়া সম্ভব হলো কীভাবে।

রমনা থানা বিএনপির আহ্বায়ক আশরাফুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ শামীম হোসেনের পরিচালনায় আয়োজিত ইফতার মাহফিলে ঢাকা মহানগর ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave A Reply


Math Captcha
6 + 1 =