Monday, November 9

সচিবালয়ে নিজ দপ্তরের অর্ধেক লাইট বন্ধ ও এসির শক্তি কমিয়ে দিন শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি সব মন্ত্রণালয়, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, শপিংমল ও অফিসকে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন জানান, বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে এসে নিজের কক্ষে ৫০ শতাংশ লাইট বন্ধ করে দেন এবং এসির মাত্রা ২৫.১ ভাগে নামিয়ে দেন। তিনি মন্ত্রিসভায় বৈঠকে প্রবেশ করেও কক্ষের অর্ধেক লাইট বন্ধ এবং এসির শক্তি কমানোর নির্দেশ দেন।

অতিরিক্ত প্রেসসচিব আরও বলেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগের পর দপ্তরের সকল কক্ষে তাৎক্ষণিকভাবে লাইট ও এসি নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া তিনি দিনের আলো ব্যবহার করে বিদ্যুৎ সাশ্রয় করার পরামর্শও দিয়েছেন।

সচিবালয়ের ১ নম্বর ভবনে প্রধানমন্ত্রীর দপ্তর, মন্ত্রী পরিষদ বিভাগসহ অন্যান্য অধীনস্থ বিভাগের কর্মক্ষেত্র অবস্থিত। এই উদ্যোগকে সরকারের সব অফিসে বিদ্যুৎ ব্যবহারে সচেতনতা বাড়ানোর একটি উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Leave A Reply


Math Captcha
5 + 1 =