মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ বৃহস্পতিবার (৫ মার্চ) ৩৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে গত ৬ দিনে মোট ২১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা কাওছার মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে:
- কাতারের ৪টি
- কুয়েতের ৪টি
- জাজিরার (কুয়েত) ৪টি
- এয়ার অ্যারাবিয়ার (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ১০টি
- এমিরেটসের ৪টি
- ইউএস-বাংলার ২টি
- গালফ এয়ার (বাহরাইন) ২টি
- ফ্লাইদুবাই (সংযুক্ত আরব আমিরাত) ৪টি
কাওছার মাহমুদ জানান, “গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।”
বেবিচক সূত্র জানিয়েছে, বিমানবন্দরে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি এবং ৪ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল হয়।

