মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির কারণে প্রবাসী আয়ে অনিশ্চয়তা দেখা দিলে দেশের বহু পরিবারের মাসিক বাজেট চাপের মুখে পড়ে। রেমিট্যান্স কমে গেলে টিকে থাকার জন্য বিকল্প সঞ্চয় ও জরুরি তহবিল গঠন অপরিহার্য। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রবাসী আয়ের ওঠানামা সরাসরি পরিবারের নগদ প্রবাহকে প্রভাবিত করে, বিশেষ করে যারা একমাত্র প্রবাসী আয়ের ওপর নির্ভরশীল।
প্রস্তুতির জন্য করণীয় কৌশলসমূহ
১. খরচের তালিকা পর্যালোচনা
- পরিবারের স্থায়ী ও অস্থায়ী ব্যয় আলাদা করুন।
- বাড়িভাড়া, শিক্ষা, ওষুধ—এসব অগ্রাধিকার ব্যয়।
- ভ্রমণ, উৎসব বা অপ্রয়োজনীয় কেনাকাটা সাময়িক স্থগিত রাখা।
- ন্যূনতম তিন মাসের খরচ হিসাব করে বাজেট তৈরি করুন।
২. জরুরি তহবিল গঠন
- তিন থেকে ছয় মাসের খরচের সমপরিমাণ অর্থ আলাদা তহবিলে রাখুন।
- মাসিক আয়ের ১০–১৫ শতাংশ ধীরে ধীরে জমিয়ে লক্ষ্য পূরণ করুন।
- উদাহরণ: মাসে ৫০,০০০ টাকা প্রবাসী আয়ের পরিবার, ন্যূনতম খরচ ৩৫,০০০ টাকা হলে এক লাখ পাঁচ হাজার টাকা জরুরি তহবিল লক্ষ্য।
৩. এক উৎসের ওপর নির্ভরতা কমানো
- পরিবারের অন্যান্য সদস্য আংশিক আয়ের সুযোগ খুঁজুন।
- ঘরে বসে কাজ, ছোট ব্যবসা বা দক্ষতাভিত্তিক সেবা হতে পারে বিকল্প।
৪. ঋণের চাপ কমানো
- উচ্চ সুদের ব্যক্তিগত ঋণ বা ক্রেডিট কার্ড থাকলে আগে পরিশোধের পরিকল্পনা করুন।
- সুদের বোঝা কমালে নগদ প্রবাহে স্বস্তি পাওয়া যায়।
৫. প্রবাসীর সঞ্চয় দেশে ব্যবহার
- এককালীন সঞ্চয় পুরোটা খরচ না করে ভাগ করুন।
- এক অংশ জরুরি তহবিল, এক অংশ আয়বর্ধক বিনিয়োগ, বাকি অংশ নিরাপদ আমানতে রাখুন।
- ঝুঁকি বুঝে সিদ্ধান্ত নেওয়া জরুরি।
এই প্রস্তুতি থাকলে প্রবাসী আয়ের অনিশ্চয়তা বা হঠাৎ পতনের সময় পরিবার সহজে আর্থিক চাপে পড়বে না এবং মাসিক ব্যয় পরিচালনা করা সম্ভব হবে।

