Monday, November 9

রোববার (১ মার্চ) বিকেলে রাজধানীর পল্লবী থানায় অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরার মৃত্যুর ঘটনায় তার স্বামীকে কেন্দ্র করে আত্মহত্যা প্ররোচনার মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেছেন ইকরার মামা শেখ তানভীর আহমেদ।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, লিখিত অভিযোগ গ্রহণ করে এটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। মামলায় আলভীর প্রেমিকা ইফফাত আরা তিথি এবং ইকরার পরিবারের কয়েকজনের নামও উল্লেখ করা হয়েছে।

ওসি বলেন, ইতোমধ্যে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জানা গেছে, শনিবার জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, আত্মহত্যা করেছেন ইকরা। আলভী নিজেও সামাজিক মাধ্যমে এ তথ্য জানিয়েছিলেন।

২০১০ সালের ৯ নভেম্বর গোপনে বিয়ে করেন আলভী ও ইকরা। ২০২৪ সালে তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। দাম্পত্য জীবনে পরকীয়া ও নির্যাতনের অভিযোগ তুলে ইকরার ব্যক্তিগত কিছু চ্যাট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। বর্তমানে ঘটনার তদন্ত চলছে।

Leave A Reply


Math Captcha
43 − 42 =