Monday, November 9

দুর্যোগ পরিস্থিতিতে নাগরিকদের নিরাপদ অবস্থান নিশ্চিত করতে রাজধানীর স্কুল, খেলার মাঠ ও খোলা স্থান চিহ্নিত করে স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

তিনি বলেন, দুর্যোগকালীন সময়ে নাগরিকদের অবস্থান নেওয়া ও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার জন্য রাজধানীতে সম্ভাব্য নিরাপদ স্থানগুলো চিহ্নিত করা হবে। এসব স্থানে স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখা হবে, যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা দেওয়া যায়।

অন্যদিনের মতো রোববারও যথাসময়ে সচিবালয়ে উপস্থিত হন প্রধানমন্ত্রী। সকাল ১০টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

এছাড়া, বর্তমান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিসহ আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী।

Leave A Reply


Math Captcha
+ 71 = 78