Monday, November 9

রোববার (১ মার্চ) সকালে রাজধানীর বাসাবো এলাকায় মাসব্যাপী মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেন সংশ্লিষ্ট প্রশাসক। এ সময় তিনি বলেন, মশক বিস্তার বিবেচনায় নগরীর ৭৫টি ওয়ার্ডের মধ্যে ১০টি ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তিনি জানান, মাসব্যাপী এই কর্মসূচির আওতায় নগরীর প্রতিটি মহল্লায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। কোথাও ব্যক্তিমালিকানাধীন পুকুর অপরিষ্কার অবস্থায় পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসক আরও বলেন, মশক নিয়ন্ত্রণে জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের সহযোগিতা ছাড়া কোনো উদ্যোগই সফল হবে না। প্রধানমন্ত্রীর প্রত্যাশা অনুযায়ী ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এদিকে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, রাজধানীর খাল পুনরুদ্ধারে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। তিনি সতর্ক করে বলেন, খাল দখলের চেষ্টা করলে রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply


Math Captcha
− 6 = 2