Monday, November 9

নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যার ঘটনায় পুলিশ প্রধান আসামি নুরুল ইসলাম ওরফে নুরাসহ আরও দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া অপরজন হলেন হজরত আলী।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে গাজীপুরের মাওনা থেকে নুরাসহ ময়মনসিংহের গৌরিপুর থেকে হজরত আলীকে গ্রেফতার করা হয়। এর আগে দুপুরে পুলিশ জানিয়েছিল আসামি গ্রেফতার করা হবে। এখন পর্যন্ত এই হত্যা মামলার মোট নয় আসামির মধ্যে সাতজনকে ধরা পড়েছে।

প্রসঙ্গত, ধর্ষণের বিচার চাওয়ার কারণে কিশোরীকে তার বাবার সামনে থেকে অপহরণ করা হয়। কয়েক ঘণ্টার মধ্যে গত বৃহস্পতিবার সকালে নরসিংদী সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের বিলপাড় ও দড়িকান্দির মধ্যবর্তী সরিষা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ঘটনার ১৫ দিন আগে বাড়ি ফেরার পথে নুরাসহ পাঁচ-ছয়জনের একটি দল ওই কিশোরীকে অপহরণ ও ধর্ষণ করে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার। নিহত কিশোরীর মা বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই মাধবদী থানায় নয়জনকে আসামি করে মামলা দায়ের করেন।

Leave A Reply


Math Captcha
7 + 2 =