Monday, November 9

সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি সম্প্রতি তার ইউটিউব চ্যানেলে মন্তব্য করেছেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সময়ের অর্থনৈতিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমান সরকারের জন্য “পুলসিরাত পার” করার মতো চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হতে পারে।

রনি বলেন, ইউনূসের সময়ে মুদ্রা ছাপার ফলে মুদ্রার মান কমে গিয়েছিল এবং আইন-শৃঙ্খলা অবনতির কারণে কিশোর গ্যাং ও মব কালচারের বিস্তার ঘটেছিল। শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয় এবং প্রশাসনের চেইন অফ কমান্ড ভেঙে পড়েছিল। তিনি মন্তব্য করেন, “মুচি-নাপিতরা থাকলেও সেক্ষেত্রে যে পারফরম্যান্স হত তা ইউনূসের সময়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার থেকে বেশি খারাপ হত না।”

তিনি আরও বলেন, যদি সেই সময়ে হান্নান মাসুদ বা আমজনতা পার্টির তারেক প্রধান উপদেষ্টা হতেন, তখনও পরিস্থিতি ইউনূসের সময়ের চেয়ে বিশেষভাবে ভালো হত না। তবে যোগ্য নেতৃত্ব থাকলে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবেশে আমূল পরিবর্তন সম্ভব হতো।

রনির বক্তব্যে স্পষ্ট করা হয় যে, ড. ইউনূস সেই সময় দেশের জন্য প্রত্যাশিত পরিবর্তন আনা বা সমস্যাগুলোর সমাধান করতে পারেননি।

Leave A Reply


Math Captcha
62 + = 71