বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও চিকিৎসক আব্দুন নূর তুষার মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক বেসরকারি টেলিভিশনের টক শো-তে বলেন, প্রতিটি মবের হাতে হত্যাকৃত ব্যক্তির জন্য ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকারকে অবশ্যই দায়ী করা যায় এবং দায়ী করা উচিত।
তিনি বলেন, “ড. ইউনূস মব চালু করেননি? মব আইনের মধ্যে আছে কি? বিচার করেছেন কি? তিনি একবার মব ধরার জন্য স্পষ্টভাবে বক্তৃতা দিয়েছেন। বক্তৃতায় মানুষকে উৎসাহ দেওয়া হয়। উনার বক্তব্যে রয়েছে, ‘গ্রামেও এসব লোক আছে, তোমাদের শরীরে তেজ নেই?’। শরীরের তেজ দেখিয়ে কি আইন প্রযুক্ত করতে হবে?”
আব্দুন নূর তুষার আরও বলেন, “আইন-শৃঙ্খলা বাহিনী থাকলেও, যখন আপনি বলবেন ‘তেজ দেখাও’, তখন সেই বক্তব্য মবকে উৎসাহিত করে। এটি আইন শৃঙ্খলা প্রতিরোধের পরিবর্তে সহায়তা করছে।”
তিনি বক্তব্যে মব হত্যাকাণ্ড ও আইন-শৃঙ্খলার দায়িত্বের প্রসঙ্গে সরকারের ভূমিকার উপর প্রশ্ন তুলে ধরেন এবং বলেন, এমন প্ররোচনামূলক বক্তব্যের কারণে জনগণ প্রভাবিত হতে পারে।

