Friday, November 6

বিডিআর সদর দপ্তর পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের স্মরণে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তারা শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং বিজিবি প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে সংঘটিত হত্যাযজ্ঞে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। দেশের ইতিহাসে এটি অন্যতম নৃশংস হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত।

২০২৪ সাল থেকে সরকারিভাবে দিনটি ‘শহীদ সেনা দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শহীদদের স্মরণ করা হচ্ছে।

Leave A Reply


Math Captcha
56 + = 65