Friday, November 6

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান রবিবার (২২ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করে উপাচার্যের পদ থেকে অব্যাহতির আবেদনপত্র রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছেন।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, উপাচার্যের দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর তিনি মূল পদ—উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড ১ অধ্যাপক হিসেবে ফিরতে চান। এটি তার গত ১০ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে প্রদত্ত বক্তব্যের ধারাবাহিক পদক্ষেপ।

সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ, শিক্ষা ও গবেষণার উন্নয়নসহ করণীয় বিষয়ে উপাচার্যের মতামত জানতে চান এবং সহযোগিতা কামনা করেন। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা কার্যক্রম, ক্যাম্পাসের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে বিস্তারিত তথ্য প্রদান করেন এবং দেশের শিক্ষাক্ষেত্রে অব্যাহতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

শিক্ষামন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তার অবদানের জন্য উপাচার্যকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা প্রদান করেন।

Leave A Reply


Math Captcha
− 1 = 4