Friday, November 6

চাঁদাবাজি ও ছিনতাইয়ের প্রতিবাদে রাজধানীর মোহাম্মদপুর এলাকার আদাবর থানা ঘেরাও করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে তারা থানা ঘেরাওয়ের পাশাপাশি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

জানা গেছে, শনিবার সন্ধ্যার পর আদাবরে চাঁদার দাবিতে একটি এমব্রয়ডারি কারখানায় হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, স্থানীয় সন্ত্রাসীরা কারখানার মালিক ও শ্রমিকদের কুপিয়ে আহত করে। এ ঘটনার বিচার এবং এলাকায় চাঁদাবাজি-ছিনতাই বন্ধের দাবিতে ভুক্তভোগী ও স্থানীয়রা রাতে থানা ঘেরাও করেন। রাত ১টার দিকেও বিক্ষোভ চলছিল এবং নানা স্লোগান দিতে দেখা যায় তাদের।

মোহাম্মদপুরের সহকারী কমিশনার (এসি) মো. আবদুল্লাহ আল মামুন জানান, আবির এমব্রয়ডারি ফ্যাক্টরিতে বেতন দেওয়ার সময় ১০-১২ জনের একটি সশস্ত্র দল চাপাতি নিয়ে হামলা চালায়। তাদের উদ্দেশ্য ছিল মোবাইল ও টাকা ছিনতাই করা। ঘটনায় কয়েকজন আহত হন এবং তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ঘটনা ছড়িয়ে পড়লে শ্রমিকরা অভিযুক্তদের নেতা হিসেবে পরিচিত রাসেলের বাড়ি ঘেরাও করেন। রাসেলকে না পেয়ে তার বাবাকে অবরোধ করা হয়। পরে তিনি পুলিশকে খবর দিলে তাকে নিরাপত্তার জন্য থানায় নেওয়া হয়। এরপর উত্তেজিত জনতা থানার সামনে জড়ো হয়।

এ ঘটনায় আবির এমব্রয়ডারি ফ্যাক্টরির মালিক বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, শ্রমিকদের কুপিয়ে আহত করার ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Leave A Reply


Math Captcha
91 − 81 =