Monday, November 9

সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টার প্রেসসচিব হিসেবে দায়িত্ব ছাড়ার পর ফেসবুকে আগের চেয়ে বেশি মানুষ তাকে অনুসরণ করছেন বলে জানিয়েছেন Shafiqul Alam। বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা জানান শফিকুল আলম।

পোস্টে তিনি লিখেছেন, Muhammad Yunus–এর সরকারের মুখপাত্র হিসেবে ১৮ মাস দায়িত্ব পালন শেষে তার ফলোয়ার সংখ্যা ছিল ৪ লাখ ৯৮ হাজার। সরকারি দায়িত্ব ছেড়ে প্রেস ব্রিফিং বন্ধ করলে অনুসারীর সংখ্যা দ্রুত কমে যাবে বলে তিনি ধারণা করেছিলেন।

তবে আশ্চর্যজনকভাবে গত দুই দিনে তার ফলোয়ার সংখ্যা অর্ধমিলিয়ন ছাড়িয়ে গেছে বলে জানান তিনি।

পোস্টে তিনি লেখেন, “কী হচ্ছে? আমি সত্যিই সম্মানিত। ধন্যবাদ বন্ধুরা।”

Leave A Reply


Math Captcha
6 + 2 =