Monday, November 9

মহিলা মাদরাসার এতিম শিক্ষার্থীদের সঙ্গে পবিত্র রমজান মাসের প্রথম ইফতার করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও তার কন্যা জাইমা রহমান।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর পশ্চিম ভাষানটেকের জামিয়া কুরবানিয়া তালিমিয়া দাওরা হাদিস মহিলা মাদরাসা ও এতিমখানায় তারা এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতারে অংশ নেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

ইফতারের আগে ডা. জুবাইদা রহমান ও জাইমা রহমান এতিমদের সঙ্গে কথা বলেন এবং কুশল বিনিময় করেন।

প্রতি বছর প্রথম রমজানে এতিম ও উলামা-মাশায়েখদের নিয়ে বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া এবং কেন্দ্রীয় নেতারা ইফতার করতেন।

উল্লেখ্য, মাদরাসাটি ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য তারেক রহমানের নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত। এ আসনের কড়াইল বস্তি ও ভাসানটেক এলাকার ১৪টি এতিমখানা ও হাফেজিয়া মাদরাসায় পুরো রমজানজুড়ে ইফতার, রাতের খাবার ও সেহরি সরবরাহ করবে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

Leave A Reply


Math Captcha
− 3 = 1