Monday, November 9

কালে শপথ না নেওয়ার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্য হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর এমপিরা। মঙ্গলবার (আজ) দুপুর সাড়ে ১২টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এ অনুষ্ঠান শুরু হয়।

শপথ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান।

এর আগে সকালে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের গণমাধ্যমকে জানান, বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেন, তাহলে জামায়াতের নির্বাচিতরাও শপথ নেবেন না। তবে তিনি দুপুর ১২টায় নির্ধারিত শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথাও নিশ্চিত করেন।

শেষ পর্যন্ত নির্ধারিত সময়েই জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে উপস্থিত হয়ে শপথ নেন জামায়াতের নবনির্বাচিত এমপিরা।

Leave A Reply


Math Captcha
17 − 12 =