Tuesday, November 10

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বহুল আলোচিত ঢাকা-৮ আসনের ফলাফল নিয়ে ভোট পুনঃগণনার আবেদন জানিয়েছেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে বিজয়ী ঘোষিত বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ–এর শপথ গ্রহণ স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) নাসীরুদ্দীন পাটওয়ারীর পক্ষে এনসিপি নেতা কাজী ফখরুল ইসলাম নির্বাচন কমিশনে আবেদন জমা দেন। এর আগে শনিবার প্রধান নির্বাচন কমিশনারের কাছে ভোট কারচুপি, অনিয়ম ও বেআইনি প্রভাব বিস্তারের অভিযোগ তুলে লিখিত আবেদন করেন তিনি।

আবেদনে ১২টি কেন্দ্রে ভয়াবহ অনিয়মের অভিযোগ তুলে বলা হয়, ভোট রিগিং, ফলাফল আটকে রাখা এবং বাতিল ভোট গণনায় অন্তর্ভুক্ত করার মতো ঘটনা ঘটেছে। নাসীরুদ্দীন পাটওয়ারীর দাবি, এসব অনিয়মে মির্জা আব্বাস ও তার পরিবারের সদস্যসহ দলীয় নেতা-কর্মীরা জড়িত ছিলেন।

Leave A Reply


Math Captcha
72 + = 74