Tuesday, November 10

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছয়জন প্রার্থী বিজয় নিশ্চিত করেছেন বলে দাবি করেছে দলটি। বৃহস্পতিবার দিনগত রাত ১১টার পর দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে চারজন প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানানো হয়।

এনসিপির বিজয়ী প্রার্থীরা হলেন— দলের আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম, সদস্য সচিব ও রংপুর-৪ আসনের প্রার্থী আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের প্রার্থী হান্নান মাসউদ, কুড়িগ্রাম-২ আসনের আতিকুর রহমান মোজাহিদ এবং নারায়ণগঞ্জ-৪ আসনের আব্দুল্লাহ আল আমিন।

দলটির দাবি, আরও কয়েকটি আসনে তাদের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। চূড়ান্ত ফল ঘোষণার আগ পর্যন্ত নেতাকর্মীদের ভোটকেন্দ্রে অবস্থান করার নির্দেশ দিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

তবে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, ভোটগ্রহণ সুষ্ঠু হলেও ফলাফল প্রক্রিয়ায় কারচুপির চেষ্টা হয়েছে।

Leave A Reply


Math Captcha
5 + = 14