Tuesday, November 10

১১ দলীয় জোটের বিরুদ্ধে নিজ আসনে জামায়াত প্রার্থীর ‘গাদ্দারি’র অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

পোস্টে তিনি দাবি করেন, নরসিংদী-২ আসনে ধানের শীষ প্রতীক পেয়েছে ৫৭ হাজার ৬৯৪ ভোট, দাঁড়িপাল্লা ৩৬ হাজার ৬৬৯ এবং শাপলাকলি ১৪ হাজার ৫৬৭ ভোট। জোটের ভোট বিভক্ত হওয়ায় বিএনপি প্রার্থী ৬ হাজার ৪৫৮ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

সারোয়ার তুষার লিখেছেন, “জামায়াত প্রার্থী জোটের বিরুদ্ধে গাদ্দারি না করলে এবং ব্যালটে দাঁড়িপাল্লা না থাকলে ১১ দলীয় জোট অন্তত ১০-১৫ হাজার ভোটে জয়ী হতো।”

তিনি আরও অভিযোগ করেন, ভোটের দিন বিএনপির নেতাকর্মীদের সরব উপস্থিতি ও প্রভাব বিস্তারের চেষ্টা এবং জোটের নিষ্ক্রিয়তা নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলেছে। জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আমজাদ হোসাইনের ভূমিকা নিয়ে তিনি কঠোর সমালোচনা করেন।

পোস্টে তিনি জানান, “এই নির্বাচন আমাকে ধানের শীষ ও দাঁড়িপাল্লার বিরুদ্ধে একযোগে লড়তে হয়েছে।” পাশাপাশি এনসিপি ও জামায়াতে ইসলামীর নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

এ বিষয়ে সংশ্লিষ্টদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave A Reply


Math Captcha
+ 75 = 78