Tuesday, November 10

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে বিভিন্ন স্থানে অপ্রত্যাশিত ঘটনার অভিযোগ তুলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি বলেন, “বিভিন্ন জায়গায় এখনো কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটছে। একটি রাজনৈতিক দল এমন ঘটনা বারবার ঘটিয়ে যাচ্ছে। আমরা চাই না, এসব ঘটনা ঘটুক।”

তিনি নির্দিষ্ট করে কারও নাম উল্লেখ না করে অভিযোগ করেন, কিছু পক্ষ বিভ্রান্তি ও অনৈতিক কাজের চেষ্টা করছে। তাঁর মতে, ভোটার উপস্থিতি বাড়লে সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব হবে।

ভোট গণনায় দেরি হওয়ার আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, “ভোট গণনা কেন দেরি হবে? দেশের মানুষ দ্রুত ফল জানতে চাইবে। নির্বাচন কমিশনও দ্রুত ফল প্রকাশের চেষ্টা করবে বলে আশা করি।”

ভোটের ফল মেনে নেওয়ার বিষয়ে তারেক রহমান বলেন, নির্বাচন যদি নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও বিতর্কহীন হয়, তবে সব দলই ফল মেনে নেবে। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা ও বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

সকালে তিনি গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন।

Leave A Reply


Math Captcha
84 − = 78