Tuesday, November 10

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল পৌনে ১০টার দিকে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। সকাল সাড়ে ৯টার দিকে কেন্দ্রে পৌঁছালে উপস্থিত নেতা-কর্মীরা তাঁকে স্বাগত জানান।

তারেক রহমান ঢাকা-১৭ আসন থেকে বিএনপির মনোনয়নে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ চলবে।

Leave A Reply


Math Captcha
− 3 = 1