Tuesday, November 10

ঢাকা-৬ আসনে ভোটারদের কাছে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে জামায়াতের আমির মো. হাবিবকে স্থানীয় জনগণ আটক করেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সূত্রাপুর কমিউনিটি সেন্টার ভোটকেন্দ্রের সামনে ও ৪৪নং ওয়ার্ডের একটি দোকানে তিনি ভোটারদের কাছে টাকা প্রদান করছিলেন। ঘটনাটি টের পেয়ে স্থানীয়রা তাকে আটক করে।

পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে যাচাই-বাছাই শেষে তাকে দুই দিনের কারাদণ্ড প্রদান করেন।

স্থানীয়রা এই ঘটনার পর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Leave A Reply


Math Captcha
+ 43 = 48