Tuesday, November 10

দিনাজপুর: বিরামপুর পৌর শহরের পলাশবাড়ী গ্রামে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী পক্ষে ভোটারদের মাঝে জিলাপির টোকেন বিতরণের সময় তিন জামায়াতে ইসলামীর নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আটকরা হলেন:

  • মুকুল সরকার (চাঁদপুর গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে)
  • শামসুল হক (চাঁদপুর গ্রামের মৃত লালু ব্যাপারীর ছেলে)
  • আব্দুল জলিল (গড়েরপার শিমুলতলী গ্রামের মৃত ফজর উদ্দিনের ছেলে)

বিরামপুর উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া নওরীন জানিয়েছেন, স্থানীয়রা বিষয়টি জানতে পারলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তাদের ২৫টি জিলাপির টোকেনসহ আটক করে থানায় নিয়ে আসে।

ওই কর্মকর্তার বক্তব্য, প্রয়োজনীয় তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave A Reply


Math Captcha
65 − = 56