Tuesday, November 10

সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারীর পুলিশ সুপার। তিনি জানান, জব্দ করা টাকার পরিমাণ নিশ্চিত করতে বর্তমানে মেশিনে গণনা করা হচ্ছে।

জিজ্ঞাসাবাদে বেলাল উদ্দিন জানিয়েছেন, তার বাড়ি ঠাকুরগাঁও সদর এলাকায় এবং তিনি পেশায় একজন শিক্ষক। তার লাগেজে ৫০ লাখ টাকার বেশি নগদ অর্থ রয়েছে বলে তিনি স্বীকার করেছেন।

টাকার উৎস সম্পর্কে জানতে চাইলে তিনি দাবি করেন, এটি তার ব্যবসার টাকা। তিনি গার্মেন্টস ব্যবসার সঙ্গে সম্পৃক্ত বলেও জানান।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave A Reply


Math Captcha
− 1 = 2