ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। দেশজুড়ে বিরাজ করছে নির্বাচনী উত্তেজনা। এবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন ভোটার।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী—
- পুরুষ ভোটার: ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন
- নারী ভোটার: ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন
- তৃতীয় লিঙ্গের ভোটার: ১ হাজার ২২০ জন
ভোটের দিন প্রার্থী ও কর্মকর্তাদের পাশাপাশি ভোটারদেরও কিছু নির্দেশনা মেনে চলতে হবে। জেনে নিন কেন্দ্রের ভেতরে কী করবেন, আর কী করবেন না।
⏰ ভোট দেওয়ার সময়সূচি
ভোটগ্রহণ শুরু হবে সকাল সাড়ে ৭টায় এবং চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
বিকাল ৪টার আগে লাইনে দাঁড়ালে সময় শেষ হলেও ভোট দেওয়ার সুযোগ থাকবে।
🚪 কেন্দ্রে প্রবেশে নির্দেশনা
- পার্স ছাড়া অন্য কোনো ব্যাগ নিয়ে কেন্দ্রে প্রবেশ করা যাবে না।
- মোবাইল ফোন সঙ্গে রাখা যাবে এবং ছবি তোলা যাবে।
- তবে গোপন কক্ষে (মার্কিং প্লেসে) মোবাইল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
- শালীন পোশাক পরে ভোট দিতে যেতে হবে।
- নেকাব পরিহিত ভোটারদের পরিচয় নিশ্চিত করতে পোলিং এজেন্টের অনুরোধে একবারের জন্য নেকাব খুলতে হতে পারে।
- অস্ত্র, দাহ্য পদার্থ বা বিপজ্জনক বস্তু নিয়ে কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।
🪪 পরিচয় যাচাই ও ব্যালট গ্রহণ
- এনআইডি সঙ্গে রাখা বাধ্যতামূলক নয়, তবে থাকলে শনাক্তকরণ সহজ হয়।
- নাম ও ক্রমিক নম্বর যাচাই শেষে আঙুলে অমোচনীয় কালি দেওয়া হবে।
- এরপর দুটি ব্যালট পেপার দেওয়া হবে—
১টি সংসদ নির্বাচনের জন্য
১টি গণভোটের জন্য
🗳️ ভোট দেওয়ার নিয়ম
- ব্যালট নেওয়ার পর অবশ্যই দেখে নিন—পেছনে অফিসিয়াল সিল ও প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর আছে কি না।
- নির্ধারিত গোপন কক্ষে গিয়ে পছন্দের প্রার্থীর প্রতীকে রাবার স্ট্যাম্প দিয়ে স্পষ্ট সিল দিন।
- গণভোটের ক্ষেত্রে ‘হ্যাঁ’ বা ‘না’ অপশনে সিল দিতে হবে।
- ব্যালট এমনভাবে ভাঁজ করুন যাতে কালি অন্য প্রতীকে না লাগে (লম্বালম্বি ভাঁজ করা নিরাপদ)।
- সংশ্লিষ্ট স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপার ফেলুন।
ভোট প্রদান শেষে অযথা কেন্দ্রে অবস্থান না করে দ্রুত বের হয়ে যাওয়ার নির্দেশনা রয়েছে।

