Tuesday, November 10

ফেনী, প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় ইশতেহার পাঠের উদ্দেশ্যে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ-এর ফেনী-০২ ও ফেনী-০৩ আসনের প্রার্থীদের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, একক গোষ্ঠীবাদী স্বৈররাজনীতির খুন-জুলুম ও দস্যুতন্ত্র থেকে সব মানুষের জীবন, সব ধর্ম এবং রাষ্ট্রকে রক্ষার লক্ষ্যে মানবতার রাজনীতির ভিত্তিতে মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠাই ইনসানিয়াত বিপ্লবের নির্বাচনী ইশতেহারের মূল দিকদর্শন।

সম্মেলনে ফেনী-০২ ও ফেনী-০৩ আসনের প্রার্থীরা বলেন, সব মানুষের কল্যাণে এবং সব মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করে একটি নতুন রাজনৈতিক ধারার প্রয়োজন। মানবতার রাজনীতির আলোকে সব ধর্মের, সব মত ও পথের মানুষের জন্য সমান নিরাপত্তা, অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করে খুন, সন্ত্রাস, অন্যায়, অবিচার, দুর্নীতি ও দারিদ্র্যমুক্ত একটি অসাম্প্রদায়িক, আধুনিক, উন্নত ও শান্তিময় মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠাই বিশ্ব ইনসানিয়াত বিপ্লব (World Humanity Revolution)-এর নির্বাচনী ইশতেহারের লক্ষ্য।

ইনসানিয়াত বিপ্লবের নেতৃবৃন্দ বলেন, জীবন, ধর্ম, রাষ্ট্র, গণতন্ত্র, অর্থনীতি ও মানবাধিকারের মূল সংকট আসলে রাজনৈতিক সংকট। একক ধর্মের নামে ধর্মের মূল আদর্শ ও মানবিক শিক্ষার বিপরীত উগ্রবাদী ও জঙ্গিবাদী স্বৈররাজনীতি এবং বস্তুবাদী জাতীয়তাবাদের নামে পরিচালিত একক গোষ্ঠীবাদী স্বৈররাজনীতিই আজকের সব সংকট ও দুর্দশার মূল কারণ।

তাঁরা আরও বলেন, একক ধর্ম ও একক বস্তুবাদী জাতীয়তাবাদের নামে চলমান গোষ্ঠীবাদী দ্বৈত রাজনীতির পরিণতিতেই সৃষ্টি হয়েছে একক গোষ্ঠীবাদী স্বৈররাষ্ট্রব্যবস্থা। এই স্বৈররাষ্ট্রব্যবস্থা ক্ষমতাসীনদের বাইরে সকল মানুষের জীবন, ধর্ম, মত-পথ, অধিকার, স্বাধীনতা ও জীবিকা রুদ্ধ করে দেয়।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, একক গোষ্ঠীবাদী স্বৈররাষ্ট্রব্যবস্থার ফলে খুন, জুলুম, ধ্বংসযজ্ঞ, রাষ্ট্রীয় সন্ত্রাস, দলীয়করণ, দুর্নীতি, মিথ্যা মামলা ও জবরদখলের মতো মানবতাবিরোধী অপরাধ ব্যাপকভাবে বেড়েছে। এসব থেকে সব ধর্মের, সব মত-পথের মানুষের জীবন, নিরাপত্তা, অধিকার ও স্বাধীনতা রক্ষার একমাত্র পথ হলো সর্বজনীন মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে মানবতার রাজনীতি।

নেতৃবৃন্দ বলেন, ইতিহাসের যুগে যুগে সব মানুষের কল্যাণে ও মালিকানাভিত্তিক মানবতার রাষ্ট্রব্যবস্থা না থাকায় মানবতাবিরোধী গোষ্ঠীবাদী স্বৈররাজনীতির জন্ম হয়েছে, যার পরিণতিতে জীবন, ধর্ম ও রাষ্ট্র আজ অস্তিত্ব সংকটে পড়েছে। এই চরম বিনাশের অন্ধকার থেকে মুক্তির একমাত্র উপায় হলো মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে মানবতার রাজনীতি বাস্তবায়ন।

Leave A Reply


Math Captcha
96 − 89 =