Friday, November 6

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান ঢাকার ঢাকা-১৭ আসনে ভোট চাওয়ার প্রচারণায় মাঠে নেমেছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে গুলশান অ্যাভেনিউ থেকে হেঁটে হেঁটে ফুটপাত ও পথচারীদের কাছে তারেক রহমানের ছবি সম্বলিত লিফলেট বিতরণ করেন তিনি। পাশাপাশি বিপণিবিতানেও ভোট চাইতে দেখা গেছে জাইমাকে।

লিফলেট বিতরণের সময় তিনি বলেন, “আমি জাইমা রহমান, আমার আব্বা ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রার্থী, তার পক্ষে ভোট চাইতে এসেছি। এটি নিন, দোয়া করবেন।”

এবার নির্বাচনে তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Leave A Reply


Math Captcha
1 + = 8