Tuesday, November 10

ঢাকা-১১ আসনে গণজোয়ারে ভয় পেয়ে মাফিয়া গোষ্ঠী নাহিদ ইসলামের বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলছে বলে অভিযোগ করেছেন ১১-দলীয় জোট মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, শাপলাকলির অগ্রযাত্রা ঠেকিয়ে দেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা চলছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেন তিনি।

ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লেখেন, ‘ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের পক্ষে গণজোয়ারে ভয় পেয়েছে মাফিয়া গোষ্ঠী। ভয় পেয়ে একের পর এক নাহিদ ইসলামের বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলছে তারা। শাপলাকলির অগ্রযাত্রা ঠেকিয়ে দেওয়ার প্রাণপণ চেষ্টা চলছে।’

তিনি আরও লেখেন, ‘গতকাল রাতে ২৩ নম্বর ওয়ার্ডের নূরবাগ মসজিদের পাশে নাহিদ ইসলামের একটি বিলবোর্ড ছিঁড়ে ফেলা হয়েছে। এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই।’

পোস্টে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে নাহিদ ইসলাম বলেন, ‘ব্যানার ও বিলবোর্ড ছিঁড়ে যারা নাহিদ ইসলামকে ঠেকাতে চায়, তারা ভুলের মধ্যে আছেন। আগামী ১২ তারিখ বাড্ডা, ভাটারা ও রামপুরার মানুষ আপনাদের জবাব দেবে, ইনশাআল্লাহ।’

এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave A Reply


Math Captcha
47 − = 46