ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজকে দেশত্যাগে নিষিদ্ধ করেছেন আদালত। আজ রবিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের সহকারী মো. রিয়াজ হোসেন এই তথ্য জানান।
মো. এজাজের বিরুদ্ধে সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, ঠিকাদারি কাজের মাধ্যমে কমিশন গ্রহণ, নিয়োগ-বদলিতে ঘুষ গ্রহণ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এসব অভিযোগ খতিয়ে দেখতে গত বছরের নভেম্বর থেকে অনুসন্ধান শুরু করেছে।
মো. এজাজকে গত বছরের ১২ ফেব্রুয়ারি এক বছরের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

