Tuesday, November 10

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়গরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুরে অনুষ্ঠিত পথসভায় ভোটকেন্দ্র পাহারা দেওয়ার জন্য কর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, “আপনারা ভোটকেন্দ্রে থাকবেন। কোনো জাল ভোট হবে না। আমার হাঁসও যেন কেউ চুরি করতে না পারে, সেটা খোঁয়ার দায়িত্ব আপনারা নিবেন।” রুমিন ফারহানা ভোট প্রতীকের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, ‘হাঁস’ হলো সাধারণ মানুষের প্রতীক, কোনো দলের নয়। এটা উন্নয়ন, গণতন্ত্র, সাহস, সততা ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর প্রতীক।”

তিনি আরও বলেন, ভোট গণনা পর্যন্ত কেন্দ্র পাহারায় থাকবেন নেতাকর্মীরা এবং আগামী পাঁচ বছরে দুই উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন। এছাড়া স্থানীয় মানুষের দাবি অনুযায়ী এলাকায় গ্যাস সরবরাহের বিষয়েও গুরুত্বারোপ করেছেন।

Leave A Reply


Math Captcha
6 + 3 =