Tuesday, November 10

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, পর্যাপ্ত খেলার মাঠের অভাবে তরুণ সমাজ বিপদগামী হয়ে পড়ছে। এতে তারা মাদকসহ বিভিন্ন ক্ষতিকর কর্মকাণ্ড এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অতিমাত্রায় আসক্ত হচ্ছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর আরামবাগ বালুমাঠে অনুষ্ঠিত এক প্রীতি ফুটবল ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, “আমি কোনো প্রতিশ্রুতি দেব না। নির্বাচন এলেই প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দেন। কিন্তু আমি এই এলাকার সন্তান হিসেবে তরুণদের মেধা বিকাশের জন্য পর্যাপ্ত খেলার মাঠ পুনরুদ্ধার করব।”

তিনি অভিযোগ করে বলেন, “আমি যেসব জায়গায় খেলার মাঠ নির্মাণ করেছিলাম, সেগুলো বিগত স্বৈরাচার সরকার দখল করে নিয়েছে।”

এর আগে মির্জা আব্বাস শাহজাহানপুর আমতলা মসজিদে জুমার নামাজ আদায় শেষে স্থানীয় এলাকায় গণসংযোগ করেন।

পরে আরামবাগে প্রীতি ফুটবল ম্যাচ শেষে তিনি অগ্রণী ক্লাব আইডিয়াল জোন এলাকায় গণসংযোগ ও ধানের শীষের সমর্থনে একটি মিছিলে অংশ নেন। এছাড়া রাতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল এবং রমনা কালিমন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন।

Leave A Reply


Math Captcha
79 − 76 =