Tuesday, November 10

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ মঙ্গলবার সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। বিকেল ৪টা থেকে নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়ামে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

ইসি সূত্র জানায়, বৈঠকে পোস্টাল ভোটিং পদ্ধতি, ভোটার নিবন্ধন এবং ভোট প্রদানের সার্বিক প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরা হবে। পাশাপাশি নির্বাচন পরিচালনার বিভিন্ন কারিগরি ও প্রশাসনিক দিক নিয়েও আলোচনা করা হবে।

আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই ও আপিল শুনানি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে।

ইসি জানিয়েছে, প্রতীক বরাদ্দের পর দেশ ও দেশের বাইরে অবস্থানরত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধিত ভোটাররা ভোট প্রদান করতে পারবেন।

Leave A Reply


Math Captcha
87 − 78 =