Tuesday, November 10

কুষ্টিয়া প্রতিনিধি :
মানববন্ধনে বক্তব্য দেওয়ার সময় স্ট্রোক করে ইন্তেকাল করেছেন কুষ্টিয়া জেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক আবুল হাশেম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার বিকেলে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

জামায়াতের এমপি প্রার্থী মুফতি আমির হামজা নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আমার অভিভাবককে হারিয়ে ফেলেছি।”
তিনি আরও উল্লেখ করেন, “আমাকে হত্যার হুমকির প্রতিবাদে আজ বাদ আসর বিক্ষোভ মিছিলে বক্তব্য চলাকালীন সময় আমার অভিভাবক কুষ্টিয়া জেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক আবুল হাশেম স্ট্রোক করে দুনিয়ার সফর শেষ করেছেন।”

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেওয়ার একপর্যায়ে অধ্যাপক আবুল হাশেম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাঁকে চিকিৎসার জন্য নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও তিনি সেখানেই মৃত্যুবরণ করেন।

অধ্যাপক আবুল হাশেম কুষ্টিয়া জেলা জামায়াতের আমির হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন এবং স্থানীয়ভাবে একজন পরিচিত রাজনৈতিক ও শিক্ষাবিদ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

জামায়াতের নেতাকর্মী ও বিভিন্ন মহল থেকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানানো হচ্ছে।

Leave A Reply


Math Captcha
65 + = 75