Tuesday, November 10

ডেস্ক রিপোর্ট :
প্রবাসীদের সঠিক ঠিকানা না পাওয়ায় মালয়েশিয়া থেকে চার হাজার এবং ইতালি থেকে এক হাজার ছয়শ পোস্টাল ব্যালট ফেরত এসেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ।

সোমবার (১৯ জানুয়ারি) পোস্টাল ব্যালটের ভোট গণনা কার্যক্রম পরিচালনার জন্য নিয়োগপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

নির্বাচন কমিশনার বলেন, “মালয়েশিয়া থেকে ৪ হাজার পোস্টাল ব্যালট ফেরত এসেছে এবং ইতালি থেকে ফেরত এসেছে ১৬০০টি পোস্টাল ব্যালট। প্রবাসী ভোটারদের সঠিক ঠিকানা না পাওয়ায় এসব ব্যালট সংশ্লিষ্ট দেশে পৌঁছানো সম্ভব হয়নি।”

এ সময় পোস্টাল ব্যালটে কারচুপি বা একজনের ভোট অন্যজন দেওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন ইসি সানাউল্লাহ। তিনি বলেন, “ফেইস ডিটেকশন প্রযুক্তি ব্যবহারের কারণে পোস্টাল ব্যালটে একজনের ভোট অন্য কেউ দেওয়ার কোনো সুযোগ নেই।”

পোস্টাল ব্যালট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সতর্ক করে নির্বাচন কমিশনার বলেন, “এ ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য দেখে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।”

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে পোস্টাল ব্যালট ব্যবস্থা আরও কার্যকর ও স্বচ্ছ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave A Reply


Math Captcha
49 − = 46