Tuesday, November 10

ঝিনাইদহ, ১৬ জানুয়ারি:
জামায়াতে ইসলামীর নেতা ও কুষ্টিয়া-৩ আসনের মনোনীত প্রার্থী মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে এই ঘোষণা দেন।

বিএনপি নেতার অভিযোগ, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ ও বিকৃত মন্তব্য করেছেন মুফতি আমির হামজা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে নিজের ফেসবুক স্ট্যাটাসে পপপু লেখেন,
“আমির হামজা তার বিকৃত বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত তাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।”

স্ট্যাটাসটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পোস্টের মন্তব্য ঘরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমর্থনসূচক মন্তব্য করেন।

এ বিষয়ে সাজেদুর রহমান পপপু বলেন,
“আরাফাত রহমান কোকো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। একজন মৃত ব্যক্তিকে নিয়ে এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য ইসলাম কখনোই সমর্থন করে না। বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত তাকে ঝিনাইদহে প্রবেশ করতে দেওয়া হবে না।”

স্থানীয় সূত্র জানায়, ওয়াজ মাহফিল মৌসুমে মুফতি আমির হামজা ঝিনাইদহ জেলার ছয়টি উপজেলা ও বিভিন্ন ইউনিয়নে একাধিক মাহফিলে প্রধান বক্তা হিসেবে অংশ নিয়ে থাকেন। কুষ্টিয়া ও ঝিনাইদহ পাশাপাশি জেলা হওয়ায় দুই জেলার মানুষের মধ্যে নিয়মিত যাতায়াত ও সামাজিক যোগাযোগ রয়েছে।

এই মন্তব্যকে কেন্দ্র করে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলাজুড়ে ব্যাপক সমালোচনা ও রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।

Leave A Reply


Math Captcha
− 5 = 2