Friday, November 6

ঢাকা, ১৭ জানুয়ারি:
রাজধানীর মিরপুর এলাকার একটি বাসায় সানজিদা ইসলাম মিম (১৯) নামে এক কলেজছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। মিম ছিলেন মিরপুর ইংরেজি ভার্সন স্কুল ও কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার জানায়, মিম বরগুনার চাঁদ খালি এলাকার সাখাওয়াত মৃধার মেয়ে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে মিরপুর ১০ নম্বরে ভাড়া বাসায় থাকতেন। নিহতের ভাই সাখাওয়াত হোসেন বলেন, “আমাদের অগোচরে মিমের সঙ্গে একটি ছেলের সম্পর্ক গড়ে ওঠে। তার সঙ্গে অভিমান করে আজ সকালে নিজের ঘরে দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে থাকে। পরে আমরা দরজা ভেঙে দেখি এমন দৃশ্য। দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, সে আর বাঁচেনি।”

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান, মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে অবহিত করা হয়েছে।

Leave A Reply


Math Captcha
97 − = 96