Tuesday, November 10

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো. শাহিন শেখকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (আজ) দুপুর সাড়ে ১২টার দিকে কাতার যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টারে গেলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। আটক শাহিন শেখ (৩৩) রাজবাড়ী সদর উপজেলার বাসিন্দা। তিনি ২০২২ সালের মার্চ মাসে রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব নেন।

পুলিশ সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণসহ একাধিক মামলার আসামি শাহিন শেখ। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল জানান, শুক্রবার দুপুরে ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে শাহিন শেখকে আটক করা হয়। পরে তাকে ঢাকা মহানগর পুলিশের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, সন্ধ্যা ৬টার দিকে রাজবাড়ী জেলা পুলিশের একটি দল বিমানবন্দর থানায় গিয়ে শাহিন শেখকে নিজেদের হেফাজতে নেয়। পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য তাকে রাজবাড়ীতে নেওয়া হচ্ছে।

Leave A Reply


Math Captcha
21 − = 13